শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশ-৯ম শ্রেণি থেকে নেওয়া যাবে না কোন বিভাগ

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, আগামী বছর থেকে ৯ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ বিভাজন থাকবে না। সব শিক্ষার্থীকেই মাধ্যমিক পর্যন্ত অভিন্ন বিষয় পড়তে হবে।
এখন ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীই ১০টি অভিন্ন বিষয় পড়বে। তারপর উচ্চমাধ্যমিকে গিয়ে বিভাগ বিভাজন হবে। তাঁদের প্রাথমিক পরিকল্পনা হলো, উচ্চমাধ্যমিকে তিনটি বিষয় সবার জন্যই বাধ্যতামূলক থাকবে। আর নির্বাচিত বিষয়গুচ্ছ (যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি) থেকে একজন শিক্ষার্থী তার আগ্রহ অনুযায়ী যেকোনো তিনটি বিষয় নির্বাচন করতে পারবে। এ ক্ষেত্রে বিষয় নির্বাচনের ক্ষেত্রেও নমনীয়তার সুযোগ রাখার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলে বিজ্ঞান বিষয়ের পাশাপাশি অন্য বিভাগের বিষয়ও নেওয়ার সুযোগ পাবে। যেমন একজন শিক্ষার্থী চাইলে পদার্থ, রসায়নের পাশাপাশি অর্থনীতিও নেওয়ার সুযোগ পাবে। একইভাবে অন্য বিভাগের শিক্ষার্থীরাও মিশ্র বিষয় নেওয়ার সুযোগ পাবে। বর্তমানে একেকটি বিভাগের শিক্ষার্থীদের নির্ধারিত বিষয় নিতে হয়। এ ছাড়া নতুন পদ্ধতিতে পেশাদারির দক্ষতার জন্য আরেকটি বিষয় ঐচ্ছিকভাবে নেওয়ার সুযোগ থাকবে।




 বিস্তারিত লিংকে.... https://www.youtube.com/shorts/7PZZT6DPE2k?feature=share

গত জানুয়ারি থেকে ১ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর ২য়, ৩য়, ৮ম ও ৯ম শ্রেণিতে তা শুরু হবে। এরপর ২০২৫ সালে ৪র্থ, ৫ম ও ১০ম শ্রেণিতে চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।


এনসিটিবি জানিয়েছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকেই অভিন্ন ১০টি বিষয় পড়তে হবে। তবে শ্রেণি অনুযায়ী বিষয়গুলোর আধেয়তে তারতম্য থাকবে। ভলিয়মও কমবেশি হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান (বিজ্ঞান অনুশীলন বই ও বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নামে দুটি বই), ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি এবং ধর্ম (চার ধর্মের জন্য পৃথক চারটি বই)।


কিন্তু উচ্চমাধ্যমিকে গিয়ে বিষয়ে ভিন্নতা চলে আসবে। তখন বাংলা, ইংরেজি ও সমন্বিত আরেকটি বিষয় সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক থাকবে। বাকি চারটি (তিনটি নৈর্বাচনিক ও একটি ঐচ্ছিক) শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাবে। নতুন শিক্ষাক্রমে এখনকার মতো নম্বরের ব্যবস্থা নেই। ওয়েটেজ বা ভর দিয়ে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও সমন্বিত বিষয়ে ভর মাধ্যমিক স্তরের চেয়ে কম থাকবে। বেশি গুরুত্ব পাবে নিজ নিজ বিভাগের বা বিশেষায়িত বিষয়গুলো। এর মধ্যে বিশেষায়িত বিষয়গুলোর জন্য মোট ভরের তিন–চতুর্থাংশ এবং এক–চতুর্থাংশ আবশ্যিক বিষয়ের জন্য বরাদ্দ থাকবে। সেভাবে বিষয় বিন্যাস ও পরিসর সাজানো হবে।

অভিভাবকদের একাংশের দাবি, নতুন এ ব্যবস্থায় বিজ্ঞান সংকুচিত হওয়ার আশঙ্কা আছে। কিন্তু তা মানতে নারাজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান। তাঁর যুক্তি নতুন এই ব্যবস্থার ফলে দেশে বিজ্ঞানমনস্কতা বাড়বে। বর্তমানে মাধ্যমিকে মাত্র ১৯ শতাংশের মতো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ে। উচ্চমাধ্যমিকে গিয়ে এই হার আরও কমে যায়। নতুন শিক্ষাক্রমে ১০ম শ্রেণির সব শিক্ষার্থী বিজ্ঞানের বিষয়গুলোও পড়ার সুযোগ পাবে। এর মানে হলো, শতভাগ শিক্ষার্থীর মধ্যেই বিজ্ঞানের প্রসারতা বাড়বে।

আরেকটি প্রশ্ন উঠেছে, এখন ৯ম-১০ম শ্রেণিতে যারা বিজ্ঞান বিভাগে পড়ে, তাদের বিজ্ঞানের বিষয়গুলোর ভলিয়ম বেশি, যা তার উচ্চশিক্ষায় বিজ্ঞানে পড়ার ক্ষেত্রে সহায়ক হয়। কিন্তু নতুন ব্যবস্থায় সেটি হোঁচট খাবে কি না?




এ বিষয়ে অধ্যাপক মো. মশিউজ্জামানের উত্তর সেটি হবে না। কারণ, ৯ম-১০ম শ্রেণিতেও শিক্ষার্থীরা বিজ্ঞান পড়বে। এরপর তার সঙ্গে মিল রেখে উচ্চমাধ্যমিকে এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে সমস্যা না হয়। উচ্চমাধ্যমিকে বিশেষায়িত বিষয়ের ভলিয়ম বেশি থাকবে। এর ফলে উচ্চশিক্ষায় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।


"শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশ-৯ম শ্রেণি থেকে নেওয়া যাবে না কোন বিভাগ" শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশ ২০২৪ সাল থেকে ৯ম শ্রেণিতে থাকবে না কোন বিভাগ In this video, I'm going to be talking about the new study schedule that came into effect on January 1st, 2017. This new schedule will allow students to complete their medical school study in 8 years instead of the traditional 10 years. This change is definitely something to take into account if you're planning on graduating from medical school soon. So make sure to check out my video to learn more about the new study schedule and how it will impact you as a student!