গত রোববার ৩ রা ডিসেম্বর দখলদার ইসরায়েলের ৬০ সেনার ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গিয়েছিল; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়।
আল-কাসেমের বিবৃতির পর এখন পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল। তবে রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও দুই সেনা নিহত হয়েছে।
যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। যাদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।
গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে চলা অস্থায়ী সাতদিনের যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গাজায় ফের নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে তারা। যুদ্ধবিরতি শেষে হামাসও গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করে।

0 Comments