উপকারী জ্ঞান পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমলের জন্য দোয়া


 নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত দিনের শুরুতে এই দোয়ার আমলটি করতেন। যাতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি আবেদন। এ দোয়ার বরকতে মহান আল্লাহ বান্দাকে দান করেন উপকারি জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল।  

হাদিসের বর্ণনায়-হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে বলতেন-اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاًউচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়্যেবা ওয়া আমালান মুতাক্বাব্বালা।’

অর্থ : ‘হে আল্লাহ্! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও এবং কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)