মানিকগঞ্জ জেলার পাটুরিয়ায় আজ রজনীগন্ধ্যা নামের একটি ফেরি ডুবির ঘটনায় ঘটে।
ফেরিটি উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া ঘাটে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন।
আজ সকাল ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে নোঙর করার সময় মালামাল ও যাত্রী নিয়ে নয়টি গাড়ি নিয়ে রজনীগন্ধ্যা নামের একটি ফেরি ডুবে যায় ।
ধারণা করা হচ্ছে একটি বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে ফেরিটি ডুবে গেছে।
এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।
আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৮ টা ১৬ মিনিটে আমরা খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮ টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।
তিনি জানান, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
এছাড়া রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
0 Comments