টাইগারদের নিউজিল্যান্ড যাত্রা

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে এবং কুড়ি ওভারের ম্যাচ খেলবে লাল সবুজের দল।


বাংলাদেশ দল



নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। 

এজন্য প্রথম দফায় নিউজিল্যান্ডের বিমানে চড়বেন এই ১১ জন। আজ শনিবার রাত ১১টা ৫০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক ছাড়বেন তারা। এরপর সোমবার নিউজিল্যান্ডের বিমানে চড়বেন চলমান ঢাকা টেস্টে অংশ নেওয়া পাঁচ ক্রিকেটারকে নিয়ে গড়া দ্বিতীয় গ্রুপ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।