ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য 


সূচনা :  মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছাত্র জীবন সময় যেভাবে নিজেকে গড়ে তোলা হয়, সারা জীবন সে রকম ফল পাওয়া যায় ছাত্র জীবনকে বলা হয় প্রস্তুতির জীবন জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণ  করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় এই ছাত্র জীবনেইমূলত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকের নিকট থেকে জ্ঞান অর্জন করার সময়কেই ছাত্র জীবন বলা হয়

ছাত্রজীবনের মূল্য : ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের বীজ বপণের  সময় শস্য খেতে যেরকম বীজ বপন করা হয় সেরকম শস্যই  সেখানে জন্মায় তদ্রুপ ছাত্রজীবনে অর্জিত শিক্ষায় ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারিত করে অতএব মূল্যবান সময় আমরা যদি মন দিয়ে জ্ঞান চর্চা করি তবে ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে উঠবে আর আমরা যদি হেলায় সময় নষ্ট করি তার পরিনাম আমাদের ভোগ করতে হবে

ছাত্রজীবনের কর্তব্য :

ছাত্র জীবনে প্রথম প্রধান লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা এজন্য ছাত্র জীবনে পাঠ্যপুস্তক এর বাইরে আরো অনেক বেশি পড়াশোনা করতে হয় জ্ঞান অর্জনের সাথে সাথে তাকে অন্য সব সৎ গুনাবলিও অর্জন করতে হয়ছাত্র জীবন থেকেই  অসৎসঙ্গ বর্জন করে সুন্দরভাবে জীবন যাপন করতে

 

চরিত্র গঠন :

ছাত্র জীবন চরিত্র গঠনের উপযুক্ত সময় চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ছাত্রদের একটি প্রধান কাজ হল চরিত্র গঠন তাই এই সময় আমাদের সত্যবাদিতা, সহানুভূতি, সহযোগিতা, উদারতা, ধৈর্য, দেশপ্রেম ইত্যাদি গুণের অধিকারী হতে হবে

 

অধ্যবসায় :

ছাত্রদের অলসতার ত্যাগ করে পরিশ্রমী হতে হবে দেখা যায় অনেক মেধাবী ছাত্র অলসতার কারণে পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারে না আবার অনেক সময় কম মেধার ছাত্র পরিশ্রম করে চমক সৃষ্টি করে তাই ছাত্র জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব  অপরিসীম

সময়ানুবর্তিতা :

সময়ানুবর্তিতা  একটি বড় গুণ যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না,সে জীবনে  উন্নতি করতে পারেনা তাই ছাত্র জীবন থেকে সময়ের মূল্য দিতে হবে

খেলাধুলা ব্যায়াম :

অধ্যয়নের পাশাপাশি ছাত্র জীবনের শরীরের প্রতি মনোযোগী হতে হবে শরীর সুস্থ না থাকলে নিয়মিত পড়ালেখা হয় না তাই শারীরিক মানসিক সুস্থতার জন্য ছাত্রদের নিয়মিত খেলাধুলা ব্যায়াম  করতে হবে

ছাত্র জীবনের দায়িত্ব :

আজকে ছাত্ররাই দেশের ভবিষ্যৎ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে তাদের

তাই দেশে জাতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে

সমাজসেবা মূলক কাজের মাধ্যমে দেশের সেবা করা শিখতে হবে পিতা -মাতা, ভাই- বোন, আত্মীয় প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে শিক্ষকদের সম্মান করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

উপসংহার :

মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গঠিত হয় ছাত্র জীবনে দেশে জাতির ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের উপর তাই প্রতিটি ছাত্রের উচিত, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করা এতে দেশ জাতির কল্যাণ এবং উন্নতি সাধন হবে